পঞ্চগড়ে হোটেল শ্রমিকদের পাশে খাদ্য সামগ্রী বিতরণ

পঞ্চগড়ের বোদায় কর্মহীন অসহায় হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাসদ কেদ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও বোদা উপজেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি এমরান আল আমিন।

আজ পল্লী বিদ্যুৎ সংলগ্ন তার মিল চাতালে সামাজকি দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি ও নগদ অর্থ শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

এসময় বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাসেম, বোদা রিপোটার্স ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর