লক্ষ্মীপুরে এক শিশুসহ আরো ৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৪৮

লক্ষ্মীপুরের রামগঞ্জ, কমলনগর ও রায়পুরে ১৩ মাস বয়সী একটি শিশুসহ আরো চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত চার জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গফ্ফার এ তথ্য নিশ্চিত করেছেন।

তনি জানান, গত ২৪ ঘন্টায় ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত ধরা পড়ে। এর মধ্যে রামগঞ্জের কাঞ্চনপুর এলাকায় বাবা ও ছেলেসহ ২ জন, কমলনগরে একজন ও প্রথমবারের মতো রায়পুর উপজেলার সোনাপুরে ১৩ বছর বয়সের এক শিশুর শরীরে করোনা ভাইরাসের পজিটিভ রির্পোট পাওয়া যায়।

এনিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৮ জনে পৌঁছালো। এ ছাড়াও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন, কমলনগরের তিনজনসহ ৫ জন। করোনা ভাইরাসে পজেটিভ হওয়া নতুন চারজনের ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে আইসোলেশনে রয়েছেন বর্তমানে ৪জন, কোয়ারেন্টাইনে আছে বর্তমানে এক হাজার ৩৯৪ জন। তবে সাধারণ মানুষ সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে হাটে বাজারে, পাড়া মহল্লা, দোকান-পাটে এবং ব্যাংক সমুহে গায়ে গায়ে লেগে চলাফেরা করছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর