মাগুরায় কর্মহীনদের মাঝে ছাত্রলীগের সবজি ও মাছ বিতরণ

মাগুরা শহরের মোল্লা পাড়ায় করোনায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি ও মাছ বিতরণ করেছে জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: গোলাম মওলার কনিষ্ট পুত্র সাবেক ছাত্রলীগ নেতা মো:রাসেল রিমন ও জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল মোল্লা।

আজ (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাপাড়া এলাকায় শতাধিক পরিবারের মাঝে সবজি ও মাছ বিতরণ করা হয়।

সাবেক ছাত্রলীগ নেতা রাসেল রিমন ও জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল মোল্লা জানান,করোনায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের জন্য সবজি ও মাছ বিতরণ করা হয়েছে।দেশের এই ক্রান্তি লগ্নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা ভেবে সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইমুন হাসান রনি, দপ্তর সম্পাদক আবির আহম্মেদ ইভান,ছাত্রলীগ নেতা তানজিদ রায়হান আপু, ইলিয়াস মোল্লা, রবিন, তামিমসহ অনেকেই।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর