নোয়াখালীর সোনাইমুড়ী ও কবিরহাটে নতুন করে আরো ২ জন করোনা শনাক্ত রোগী হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১৭ জন।
মঙ্গলবার সকাল ১১ টায় দিকে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল তাদের শরীরে নমুনা সংগ্রহ করি পরে ৪ এপ্রিল রাতে তাদের রিপোর্ট আসলে তাতে পজিটিভ আসে। তাদের মধ্যে একজন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাইনুল ইসলাম ও আরেকজন কবিরহাটের সিএইচসিপি কর্মী করোনা আক্রান্ত।
তিনি আরও বলেন, শনাক্ত হওয়া তারা জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তার বাড়ীতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে তা নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।
বার্তা বাজার/এম.সি