পুলিৎজার জিতে নিলেন কাশ্মিরের ৩ সাংবাদিক

সাংবাদিকতার নোবেল বলে খ্যাত পুলিৎজার পুরস্কার জিতে নিয়েছেন কাশ্মিরের ৩ সাংবাদিক। ২০১৯ সালে ভারতের কাশ্মিরে ঘটে যাওয়া রাজনৈতিক দৃশ্যপটের পরিস্থিতি সারা বিশ্বের সামনে তুলে ধরে ছিলেন মার্কিনি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) তিন সাংবাদিক ।

জম্মু কাশ্মিরের কারফিউ, বিক্ষোভ আর মোবাইল ফোনের ইন্টারনেট বন্ধ করে দেয়ার মত অবস্থার ছবি তুলে ফিচার ফটোগ্রাফি শাখায় পুরস্কার জিতেছেন ফটো সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান এবং চেন্নাই আনন্দ।

সোমবার (৪ মে) করোনা ভাইরাসের কারণে ইউটিউবে সরাসরি সম্প্রচারে এই পুরস্কার ঘোষণা করা হয়।

স্বাভাবিক সময়ে প্রতিবছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিৎজার ঘোষণা করা হয়। তবে এবার করোনাভাইরাস মহামারির কারণে ওই আয়োজন বাতিল করে পুলিৎজার বোর্ড প্রশাসক ডানা কেনেডি’র লিভিং রুম থেকে ঘোষণা করা হয় এই পুরস্কার।

একটি বিবৃতিতে পুলিৎজারের ওয়েবসাইটে বলা হয়, অস্থির জীবনের আকর্ষণীয় ছবি তুলে ধরার জন্য কাশ্মিরের ওই তিন ফটো সাংবাদিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সূত্র- আল জাজিরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর