৭দফা দাবীতে গাইবান্ধা জেলায় কৃষকফ্রন্টের অনলাইন প্রতিবাদ

আজ দুপুরে সমাজতান্ত্রিক খেতমজুর কৃষক ফ্রন্টের উদ্যেগে দেশব্যোপী ৭দফা দাবীর সমর্থনে গাইবান্ধা জেলায় বিভিন্ন অঞ্চলে অনলাইন প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সংগঠনের গাইবান্ধা সদরের সভাপতি গোলাম সাদেক লেবু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকা, ডাঃ জব্বার, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।

বক্তাগন বলেন, করোনা দূর্যোগ প্রতিদিন ভয়াবহ রুপ নিচ্ছে। জীবন জীবিকা দু দিক থেকে মানব জাতিকে এক বিভিষিকাময় পরিস্থিতির মুখোমুখি দাড় করিয়েছে। আমাদের দেশে সংক্রমন – মৃত্যুর মিছিল বাড়ছে। বাড়ছে ছিন্নমুল,কর্মহীন অসহায় দুস্থ মানুষের আহাজারি।

উৎপাদক কৃষক, শ্রমিক, দিন মজুরতাদের সামনে বেঁচে থাকার নেই কোন পথ।ভেংগে পড়েছে শৃঙ্খলা, ঘনায়মান এ অন্ধকারে সরকারের নেই কোন পরিকল্পিত উদ্যোগ। যা আছে তাও আবার বজ্রআটুনি ফসকা গেড়ো প্রবাদের মতো। তাই কৃষকদের রক্ষায় অবিলম্বে হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে লাভজনক মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়,গ্রাম শহরের গরীব মানুষদের রক্ষায় পর্যাপ্ত খাদ্য,নগদ অর্থ পৌঁছে দেওয়া,কৃষি ঋণ মওকুফ-বিনা সুদে ঋণ-এনজিও-মহাজনি ঋণ মওকুফসহ জেলা-উপজেলা পর্যন্ত করোনা টেস্ট, ভেন্টিলেটর সহ বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতের দাবী জানান তারা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর