সাতক্ষীরায় অনুকূল আবহাওয়ায় এবার প্রচুর সবজি উৎপাদন হলেও করোনার কারনে সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকদের এমন পরিস্থিতিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। কৃষকদের আর্থিক ক্ষতি লাঘব করতে সরাসরি মাঠ থেকে সবজি কিনছেন যশোর সেনানিবাস। মঙ্গলবার দুপুরে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কয়েকজন কৃষকের কাছ থেকে তারা প্রায় ৫মণ সবজি ক্রয় করেন। কৃষকদের এই দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা।
যশোর ক্যান্টমেন্ট ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান জানান, যশোর সেনানিবাসের জন্য প্রচুর পরিমাণ সবজির চাহিদা রয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে সেই চাহিদা মেটানো হচ্ছে। এভাবে বিভিন্ন এলাকা থেকে এক মাসে সবজি কেনার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি আরও জানান, কৃষকরা যাতে ন্যায্য দামে বঞ্চিত না হয় আর্থিক ক্ষতির সম্মুখীন না হন মূলত সছই জন্যই সেনাবাহিনীর এই উদ্যোগ।
বার্তা বাজার/এম.সি