রাশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসের ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্তের হয়েছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) দেশটির করোনা বিষয়ক সদর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ১০ হাজার ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩৭০ জন।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৪৫১ জন। অপরদিকে, ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ৮৬৫ জন।
রাশিয়ায় আইসোলেশনের সময় বাড়ানো হয়েছে আগামী ১১ মে পর্যন্ত। দেশটিতে ইতোমধ্যেই বহু চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দুই ডজন হাসপাতাল ইতোমধ্যেই বন্ধ রাখা হয়েছে।
বার্তাবাজার/এমকে