কুড়িগ্রামে কৃষকের ধান কাটলো ‘পথের দিশারী যুব ও ছাত্র সংঘ’

কুড়িগ্রামের উলিপুরে করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকটে থাকা কৃষকের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “পথের দিশারী যুব ও ছাত্র সংঘ”।

ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষককে সাহায্য করেছেন সংঘের সদস্যরা। মঙ্গলবার (০৫ মে) দুপুরে পৌর শহরের জোনাইডাঙ্গা গ্রামের কৃষক হেলাল উদ্দিনের ৬০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন সংগঠনের কর্মীরা। কৃষক হেলাল উদ্দিন জানান, বর্তমানে করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকরা ধান কাটতে যাওয়ায় শ্রমিক সংকট দেখা দেয়। গত কয়েকদিন ধরে ধান কাটার প্রস্তুতি নিলেও শ্রমিক সংকটে ধান কাটতে সাহস পাইনি। পরে স্থানীয় পথের দিশারী যুব ও ছাত্র সংঘের সদস্য রাশেদ রানা, ওবায়দুল হক, বাঁধন আহম্মেদ রমজান, রিদয় মিয়া, আরমান রাব্বি, আল আমিন মিয়া, আসাদুজ্জামান শেখ, সাইমুন হাসান শিহাব, মোস্তাকিম বিল্লাহ, সাজেদুল ইসলাম, মমিনুল ইসলাম ও লিমন মিয়া এসে মঙ্গলবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমার ৬০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। এতে আমার অনেক উপকার হয়েছে। আমার এই বিপদে ছেলে গুলো এগিয়ে আসায় আমি তাদের জন্য দোয়া করি।

পথের দিশারী যুব ও ছাত্র সংঘের সহ-সভাপতি আরিফুল ইসলাম আকাশ বলেন, কৃষক হেলাল উদ্দিন শ্রমিক সংকট ও টাকার অভাবে জমির ধান কাটতে না পারায় আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্দোগ নিয়ে স্বেছাশ্রমে ধান কেটে মাড়াই করে দিয়েছি। সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে আমাদের ভালো লাগছে। তিনি আরও বলেন, এভাবেই সংকটে থাকা অন্যান্য কৃষকদের সাধ্যমত সহযোগিতা করার ইচ্ছা আছে আমাদের সকলের।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর