সুনামগঞ্জে একদিনেই ২২ জন করোনায় আক্রান্ত, মোট ৫৮

সুনামগঞ্জ আজকে আরও ২২ জনের করোনা ভাইরাস টেষ্টের ফলাফল পজিটিভ আসে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন জনাব ডা. শামছুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন জানান, গত সপ্তাহে জেলার বিভিন্ন উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং তা পরীক্ষার জন্য সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছিল। সিলেট থেকে এসব নমুনা ঢাকায় পাঠানোর পর আজ মঙ্গলবার ঢাকা থেকে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়। এই নিয়ে জেলায় মোট সংক্রমনের সংখ্যা দাড়ালো ৫৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা ভিত্তিক – তাহিরপুরে ৬, শাল্লায় ৫, দক্ষিণ সুনামগঞ্জে ৪, ছাতকে ৩, দিরাইয়ে ৩ ও বিশ্বম্ভরপুরে ১ জন। এছাড়া, সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৯ জন। ১৫১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে ১ হাজার ৩শত’ ৬২ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫ জন।

গত ১ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৩৪৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯৮৩ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪১৭ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩১০ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।

উল্লেখ্য, জেলায় করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর