সাতক্ষীরার ডিসি ভ্যানের উপর সন্তান প্রসবের বাড়িতে উপহার সামগ্রী নিয়ে হাজির

সাতক্ষীরা সদর হাসপাতালের গেটে চিকিৎসা না পেয়ে ভ্যানের উপর সন্তান প্রসবের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে ভূক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি হতদরিদ্র ঐ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা সামগ্রী পোঁছে দেন। একই সাথে নবজাতকের জন্য শিশুখাদ্য এবং তার মায়ের জন্য পুষ্টি সহযোগী খাবার ক্রয় করার জন্য খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষে নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।

তিনি এ সময় অনাকাঙ্খিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ঐ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে, বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান এর নেতৃত্ব ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। অপরদিকে, সাতক্ষীরার সিভিল সার্জন সদর হাসপাতালর গাইনী স্পেশালিস্ট ডাক্তার এহছান আরা এ্যানীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট্য অপর একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর