করোনার ত্রাণবাহী বিমান বিধ্বস্তে নিহত ৬

আফ্রিকার দেশ সোমালিয়ায় মহামারি করোনা সংকটে বিতরণের জন্য ত্রাণ নিয়ে যাওয়া একটা বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) বিমানটির পাইলটসহ সকল আরোহীই নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহনমন্ত্রী।

তবে সোমালিয়া সরকার এখনও দুর্ঘটনার আসল কারণ উদঘাটন করতে পারেনি। দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী আব্দিররাশিদ আব্দুল্লাহি মোহামেদ দাবি করছেন, হামলা চালিয়ে এই বিমান ধ্বংস করা হয়েছে।

সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আফ্রিকান এক্সপ্রেস এয়ারওয়ের বিমানটি ত্রাণ নিয়ে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে বাইদোয়া যাচ্ছিল।

সোমালিয়ায় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আল-কায়দা সমর্থিত আল শাবাব জঙ্গি গোষ্ঠী। তবে তাদের পক্ষ থেকেও এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর