নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রান্তিক কৃষকদের মাঝে খাদ্য সামগ্রী ও স্থানীয় চেয়ারম্যানদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় বে-সরকারী সংস্থা ঘাসফুলের উদ্যোগে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রান্তিক ১০০ কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী ও স্থানীয় চেয়ারম্যানদের মাঝে পিপিই বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা ও বিশেষ অতিথি হিসাবে বে-সরকারী সংস্থা ঘাসফুলের সহকারী পরিচালক শামসুল হক সহ স্থানীয় ইউ পি চেয়ারম্যানগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি