৫৭১১ টেস্টে রোগী পাওয়া গেল ৭৮৬

দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণের হারও। গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ৭৮৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

মঙ্গলবার (০৫ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় ৬ হাজার ১৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমাঝে পরীক্ষা করা হয় ৫ হাজার ৭১১টি। মোট পরীক্ষিত নমুনা থেকে ৭৮৬ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, দেশে গত ২৪ ঘন্টায়ও নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। দেশে এখন মোট করোনা রোগী ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ০১ জনের। মোট মারা গিয়েছে ১৮৩ জন।

এর আগে, এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৮৮ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর