ঈশ্বরগঞ্জে ১০০ পরিবারে নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০০ পরিবারে নগদ টাতা বিতরণ করা হয়েছে। সমাজসেবা বিভাগের সমাজকল্যানের নামে বরাদ্দ থেকে করোনা ইস্যুতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। করোনা ইস্যুতে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সমাজসেবা বিভাগ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় ওই টাকা ১০০ জন কর্মহীন অসহায়ের মধ্যে মঙ্গলবার দুপুরে ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। ওই সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল হাদী প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর