গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তি যুবক বয়সী ছিলেন

প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দেশে কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় ০১ জন এই ভাইরাসে আক্রান্ত হয় মারা গেছেন। মঙ্গলবার (০৫ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ রোগী। তার বয়স ছিল ২১ থেকে ৩০ এর মাঝে।

তিনি আরও জানান, মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে। দেশে গত ২৪ ঘন্টায়ও নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। দেশে এখন মোট করোনা রোগী ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ০১ জনের। মোট মারা গিয়েছে ১৮৩ জন।

এর আগে, এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৮৮ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর