মহামারী করোনা ভাইরাস থেকে আক্রান্তদের মাঝে সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় এই ভাইরাস থেকে ১৯৩ জন সুস্থ হয়েছে। যার ফলে দেশে এখন মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ১ হাজার ৪০৩ জন।
মঙ্গলবার (০৫ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান, দেশে গত ২৪ ঘন্টায়ও নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। দেশে এখন মোট করোনা রোগী ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ০১ জনের। মোট মারা গিয়েছে ১৮৩ জন।
এর আগে, এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৮৮ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।
বার্তাবাজার/এসজে