করোনা পরীক্ষায় যুক্ত হলো আরও ২ ল্যাব

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষার করার জন্য জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজেও পিসিআর মেশিন বসানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় নিজস্ব ল্যাবে (করোনাভাইরাস) পরীক্ষা করছেন। তাদের অতিরিক্ত দুটি পিসিআর মেশিন ছিল। ইতোমধ্যে তারা জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে একটি মেশিন হস্তান্তর করেছেন। আজকে তাদের আরেকটি মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজে হস্তান্তর করেছেন। অল্প কয়েক দিনের মধ্যে এই দুটি জায়গায়ও আমরা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত করতে পারব।’

বর্তমানে দেশের ৩৩টি স্থানে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। জামালপুর ও চট্টগ্রামের এই দুটি মেডিকেল কলেজ যোগ হলে মোট করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা দাঁড়াবে ৩৩টিতে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর