করোনা ভাইরাস পরিস্থিতিতে পাবনা সাঁথিয়া সোনাতলা উচ্চ বিদ্যালয় মাঠে আজ সকালে করোনা সামাজিক দূেরুত্ব বজায় রেখে সেলুন, মেকার , রিক্সাচালক, শ্রমিক, দিনমজুর, ভ্যানচালক ও জেলেসহ ৬৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজসেবক হাফিজুর রহমান হাফিজ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ খোকন আলী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সমাজসেবক হাফিজুর রহমান হাফিজ এবং তার নিজ অর্থায়নে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বার্তা বাজার/এম.সি