দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছুঁই ছুঁই

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত রোগী ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ০১ জনের। মোট মারা গিয়েছে ১৮৩ জন। গেল একদিনে সুস্থ হয়েছে আরও একজন। দেশে মোট সুস্থ হয়েছে ১৪০৩ জন।

মঙ্গলবার (০৫ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা আরও জানান, দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৮৮ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর