মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে। দেশে গত ২৪ ঘন্টায়ও নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। দেশে এখন মোট করোনা রোগী ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ০১ জনের। মোট মারা গিয়েছে ১৮৩ জন।
মঙ্গলবার (০৫ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা আরও জানান, দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।
এর আগে, গতকাল সোমবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৮৮ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।
বার্তাবাজার/এসজে