গণপরিবহন চালুর দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর গাবতলীতে গণপরিবহনের লকডাউন খুলে দেওয়া ও পরিবহন শ্রমিকদের আর্থিক সহযোগিতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২ টার দিকে থেকে তারা এই বিক্ষোভ চালাচ্ছে।

তাদের অভিযোগ, পরিবহন সেবা বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছে। যার ফলে তারা মানবেতর দিন যাপন করছে। একইসাথে তারা সরকারের কোনো ত্রাণ সহযোগিতাও পাচ্ছে না। তাই তাদের কাজের সুযোগ দেওয়ার স্বার্থে গণপরিবহন খুলে দেয়া ও ত্রাণ সরবরাহের দাবীতেই এই বিক্ষোভ।

মালিকপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত, আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। এ সময় ঘটনাস্থল গিয়ে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক শ্রমিকদের মানবিক সহায়তার আশ্বাস দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর