ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) ঢামেক করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ এই তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ রিয়াজ বলেন, ঢামেকের করোনা ইউনিটে ২ মে ১ জন, ৩ মে ১২ জন, ৪ মে ১৩ জন এবং আজ (৫ মে) ৫ জন মারা গেছেন।
তিনি আরও জানান, গত শনিবার (২ মে) থেকে ঢামেক বার্ন ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হয়। আজ পর্যন্ত ৩১ জন মারা গেল। মৃতদের মধ্যে নমুনা পরীক্ষায় চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। তারা করোনা পজিটিভ কিনা, টেস্টের ফলাফলের আগেই মৃত্যুবরণ করে। নিয়ম অনুযায়ী ২৬টি মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, এই চারদিনে এই ইউনিটে মোট ৩০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত। সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।
বার্তাবাজার/এমকে