মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার একটি সেচ্চাসেবী সংগঠন “মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েন’’ এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। আজ (মঙ্গলবার) থেকে বিতরণ শুরু করেন এই সংগঠনটি।

২ শতাধিক অসহায় গরীব দরিদ্রদের মাঝে নাম তালিকা প্রণয়ন করে বাড়ী- বাড়ী গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন এই সেচ্চাসেবী সংগঠনের কর্মীরা। মানিকছড়িতে ব্লাড ডোনারস এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। প্রতিষ্ঠাতা মোঃ খালেদ হাছান বলেন, ‘‘আমরা মানিকছড়ি উপজেলা ও চট্টগ্রাম বিভাগের রক্তের প্রয়োজন যেখানে আমরা আছি সেখানে। শুধু রক্ত নয়, মানব কল্যানে আমরা কাজ করে যাচ্ছি। এই মহামারি করোনায় মানিকছড়ি উপজেলায় হতদরিদ্রদের মাঝে আমাদের সংগঠনের কর্মীরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।’’

তিনি আরো বলেন, ‘‘সংগঠনের পক্ষে করোনা শুরু থেকে ৭ টি পরিবারের যাবতীয় খরছ মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েন বহন করছেন।’’

মানিকছড়ি উপজেলায় “মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন” কর্মী মোঃ তাজুল ইসলাম বলেন, ‘‘প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া কিছু মানুষ আছে যারা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, চেয়ারম্যান, মেম্বার, চিনে না। লজ্জায় কারো কাছে বলে না এমন পরিবার খুঁজে বের করে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করছি। আমাদের সেচ্চাসেবী কর্মী মোঃ ইকবাল হাছান, জাকারিয়া, মোঃ রবিউল আহম্মেদ, মোবারক হোসেন, আনোয়ার হোসেন ও মোঃ সাকিব সহ অন্যান্যরা পরিশ্রম করে যাচ্ছে।’’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর