বিএনপি কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি: ওবায়দুল কাদের

রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০৫ মে) সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিং কালে তিনি এ কথা বলেন।

করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে জানান, এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।

সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী আরও বলেন করোনার অভিন্ন টার্গেট দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই। টাস্কফোর্স বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত হচ্ছে, রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর