লক্ষ্মীপুরে দুই হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ

লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ এড়াতে ও হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করতে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া উচ্চবিদ্যালয় মাঠে অসহায়দের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

পরিষদের অর্থায়নে খাদ্য উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, পরিষদ সদস্য বদরুল আলম শ্যামল, বেলায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা রাসেল মাহমুদ মান্না, শাহজাহান কামাল, নজরুল ইসলাম ভুলুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জেলার ৫টি উপজেলায় ১০ হাজার পরিবারকে পর্যাক্রমে এসব খাদ্য সামগ্রী দেয়া হবে। এসময় বেশ কয়েকজন প্রতিবন্ধীকে নগদ অর্থও প্রদান করেন পরিষদ চেয়ারম্যান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর