ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতার খাদ্যসামগ্রী পেল ২ হাজার পরিবার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুদ হাসান তূর্ণ’র উদ্যোগে ২ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাস ইস্যুতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। কেন্দ্রীয় ছাত্রলীদের সাবেক সহসভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুদ হাসান তূর্ণ ওই উদ্যোগ নেন। নিজের উপজেলার ২০০০ অসহায় মানুষের মাঝেঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় তার উদ্যোগে। তূর্ণ’র ভাই প্রভাষক আবদুল্লাহ আল মামুন কামালের তত্মাবধানে মঙ্গলবার বেলা ১১ টায় ঈশ্বরগঞ্জ কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহাবায়ক রফিকুল ইসলাম রবি, পলাশ গুণ, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল সুমন প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর