পুলিশ উপ-পরিদর্শকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর আদাবরের একটি বাসা থেকে এক পুলিশ উপ-পরিদর্শকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর নাম আফরিন আক্তার মুন্নী (২৮)। তিনি আদাবর থানার এসআই নজরুল ইসলাম রবিনের স্ত্রী।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহেদুজ্জামান জানান, সোমবার (৪ মে) রাতের বেলা কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে মুন্নীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে উনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

এসআই রবিনের বাড়ি নোয়াখালীর চাটখিলে, আর মুন্নির সোনাইমুড়িতে। তাদের ছেলের দেড় মাস আগে নিউমোনিয়া হয়েছিল। ছেলের অসুস্থতা নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর