কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ- সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার ‘তিতাস ভবনে’ করোনাভাইরাসে কর্মহীন ও হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দুই হাজার প্যাকেট খাদ্য-সামগ্রী বিতরণ করেছে। তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য রাজনীতিক, বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে করোনাভাইরাসে গৃহবন্দি কর্মহীন ও হতদরিদ্রদের কল্যাণে এই খাদ্য-সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়।
আজ (মঙ্গলবার) তিতাস উপজেলা বিএনপি অস্থায়ী কার্যালয় ‘তিতাস ভবন’ থেকে তিতাস উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ৯টি ইউনিয়নে বিতরণের জন্য দুই হাজার প্যাকেট খাদ্য-সামগ্রী ইউনিয়ন বিএনপির নেতাদের কাছে হস্তান্তর করেন।
এই খাদ্য-সামগ্রী বিতরণ কর্মসূচী বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন, ‘তিতাস ভবন’থেকে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষে দুই হাজার প্যাকেট খাদ্য-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা(উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান মোঃ সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ভূইয়া, সহ-সভাপতি মো. আক্তারুজ্জান. যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী, তোফায়েল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক (১) জহিরুল ইসলাম জাদু মোল্লা ও সাংগঠনিক সম্পাদক (২) কাজী কবির হোসেন সেন্টু,সহ-সভাপতি মো. মিজানুর রহমান ভুলু সিকদার, স্বেচ্ছাসেকব দলের সভাপতি মো. ফারুক হোসেন ভূইয়া ও সাবেক ছাত্র দলের সভাপতি মো. মনির হোসেন ভূইয়া প্রমুখ। অপরদিকে কুমিল্লা উত্তর জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি মনিটরিং করে আসছেন জেলার সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো.মঞ্জরুল আহসান মুন্সি ও সাধারণ সম্পাদক মো. সম্পাদক মো. আক্তারুজ্জান সরকার।
বার্তা বাজার/এম.সি