গোপালগঞ্জে ধান কেটে দিলো জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা

কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোসেরচর হিন্দু পাড়া এলাকার একাধিক কৃষকের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা।

কৃষকদের সমস্যার খবর পেয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খানের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা গোপালগঞ্জ সদরের কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।

পরে নেতা-কর্মীরা আজ মঙ্গলবার ভোরে একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর এলাকার কৃষক ওদুদ খান বলেন, আমার দেড় বিঘা জমির ধান পাকছে। এলাকায় কৃষক পাওয়া যায় না। খেতের ধান নিয়ে বেশ দু‌ঃচিন্তায় ছিলাম। হঠাৎ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ -২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ছাত্রলীগের নেতা-কর্মীদের গোপালগঞ্জের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জেলা ছাত্রলীগ।
গোপালগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম অব‌্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রাজু খান, সহ সম্পাদক শেখ হাচিব, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মলোন মোল্লা এবং কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পুইশুর ইউনিয়ন সাধারন সম্পাদক মফিজুর রহমান( সেতু)।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর