এবার সাবেক এক সাংসদের করোনা শনাক্ত

মহামারী করোনায় দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে কাজ করা ব্যাক্তি আক্রান্ত হচ্ছেন। কিছুদিন আগে বর্তমান এক সাংসদের করোনা শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘন্টায় আরেকজন সাবেক সাংসদ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্ত এই সাংসদ ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ ও সদর) আসনের এমপি ছিলেন। একইসাথে কালিগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় হাসপাতালের একজন নার্সসহ ২ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় মোট শনাক্ত রোগী দাঁড়াল ৮ জনে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১ টায় ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন

ডা. সেলিনা বেগম বলেন, আজ সকালে নতুন করে ৩৫টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৭ জনের পজেটিভ বাকী ২৮ জনের নেগেটিভ। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২ জন চিকিৎসক, কালীগঞ্জে সাবেক সংসদ সদস্য ও হাসপাতালের ১জন নার্স, শৈলকুপায় ২জন নারী ও কোটচাঁদপুরে একজন চিকিৎসক রয়েছেন।

নিয়ে জেলায় সর্বমোট প্রাপ্ত ২৮০ টি নমুনার ফলাফলের মধ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে যার মধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সদস্য রয়েছেন ১৭ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর