সিরাজদিখানে একদিনে চিকিৎসক-নার্সসহ ১৫ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মঙ্গলবার একদিনে চিকিৎসক-নার্সসহ ১৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক, ৬ জন নার্স ও আক্রান্ত ৬ নার্সের ৩ জন স্বজনের এবং উপজেলা পল্লী বিদ্যুতের ৪ জন কর্মচারীর নতুন করে করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিরাজদিখানে মোট ৪৪ জন করোনায় শনাক্ত হল এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ জন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর