যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চ্যালেঞ্জ: প্রমাণ দিন করোনা চীনের ল্যাবের

যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছে করোনাভাইরাস চীনের ল্যাব থেকে উৎপত্তি হয়েছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। চীনকে দোষ দিতে কোনো অংশে কম যান না ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে তাদের এই ধারণাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির প্রধান জরুরী পরিস্থিতি বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেন, চীনের ল্যাব থেকেই যে করোনার উৎপত্তি, সেটার প্রমাণ যুক্তরাষ্ট্র উপস্থাপন করুক।

বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, সোমবার (৪ মে) জেনেভায় এক অনলাইন সংবাদ সম্মেলনে মাই রায়ান এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের এমন ধরণের অভিযোগগুলো চীনসহ বেশ কিছু দেশই অস্বীকার করে আসছে। গত বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

কিন্তু তার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই অভিযোগ করে আসছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর