নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ৩টি পৌরসভা ও ১৩ ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র মানুষদের মাঝে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ অাসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা কার্যক্রমের দ্বিতীয় ধাপে চান্দাই ইউনিয়নে ৩শত কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ চত্বরে নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি নিজে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থতি ছিলেন, সাংসাদ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, আমিনুল ইসলাম বকুল, মাহাবুবুল অালম বকুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অালমগীর হোসেন, সাধারন সম্পাদক পিয়াস সরকারসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
বার্তা বাজার/এম.সি