কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে সরকারের দেয়া কার্ডধারী জেলেদের মাঝে দুই মাসের চাল বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ৮০ কেজি হারে ৫৫০ কার্ডধারীকে এ চাল বিতরণ করাহয়।

মঙ্গলবার সকালে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ,ট্যাগ অফিসার জিহাদ হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বশিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন।

জানা যায়, এপ্রিল ও মেয়ে এই দুই মাসের চাল মহামারী করোনার ভিতরে একসাথে পাওয়ায় কার্ডধারীদের চেহারায় আনন্দের ঝিলিক ফুঁটে উঠেছে।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, মহামারী করোনার ভিতর সরকারের দেয়া জেলেদের চাল সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করছি কোন প্রকার অনিয়ম যেন না হয় সেজন্য আমি সর্বদা সজাগ দৃষ্টিতে আছি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর