চীন থেকে গত চার মাস আগে উৎপত্তি হয়েছিল মহামারী করোনা ভাইরাসের। এরই মাঝে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে। লন্ডভণ্ড করে দিয়েছে পৃথিবীর অর্থনীতিকে। সেই সাথে দীর্ঘ করছে মৃত্যুর মিছিলকেও।
করোনার সার্বিক পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত তথ্যমতে, মঙ্গলবার (০৫ মে) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত সারাবিশ্বে ২ লাখ ৫২ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। যার মধ্যে গত ২৪ ঘন্টায়ই মারা গেছে ৪ হাজার ৯৫ জন।
ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে, গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৮২ জন। এতে করে সংক্রমিতের সংখ্যা ৩৬ লাখ ৪৩ হাজার ২৭১ জনে ঠেকেছে। একইসাথে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ।
করোনায় সবচেয়ে নাজুক অবস্থায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ৭০ হাজার মানুষ মৃত্যুকে আলিঙ্গন করেছেন এই ভাইরাসের কারণে। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জন।
আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী গতকাল সোমবার পর্যন্ত করোনার শিকার হয়েছেন ১০ হাজার ৮০৪ জন। তাদের মধ্যে ১৮২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হয়েছেন ১ হাজার ২০৯ জন।
বার্তাবাজার/এসজে