যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৪ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (০৪ মে) নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২০৫ প্রবাসীর প্রাণ ঝরলো গত দুই মাসে। এর ফলে লকডাউনে থাকা প্রবাসীরা আরও বেশি ভীত-সন্ত্রস্ত হয়ে উঠেছেন।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটি বলেন, ময়মনসিংহের তপন রায় (৫১) এলমহার্স্ট হাসপাতালে, পাবনার শিবপুরের নূরল ইসলাম শুকুর (৬৬) ব্রুকলীন হাসপাতালে, সিলেটের হাজী শাওয়াবুর রহমান (৮২) নিউইয়র্ক হাসপাতালে এবং নূরজাহান বেগম (৬২) নামের প্রবাসী বাংলাদেশি ইন্তেকাল করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর