মহামারি করোনা ভাইরাসে একের পর এক আমলারা আক্রান্ত হচ্ছেন। এবার হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাকেসহ এই জেলায় মোট ৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান সোমবার (৪ মে) সন্ধ্যার দিকে এই তথ্য গণমাধ্যমকে জানান।
ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, রোববার (৩ মে) প্রাপ্ত প্রতিবেদনে ডিসির করোনা শনাক্ত হয় এবং পরীক্ষার জন্য পুনরায় নমুনা পাঠানো হয়েছে
এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সবাই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।
বার্তাবাজার/এসজে