না’গঞ্জে একদিনে নতুন আক্রান্ত ২০ হলেও বেড়েছে সুস্থ রোগী

মহামারী করোনার হটস্পট হিসাবে চিহ্নিত নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২০ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এইসময়ে আরও ১ জন মৃত্যুবরণ করলেও বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা। এইদিন ১০ জন মানুষ করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে জেলায় এখন মোট করোনা শোনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১২৪ জন। ৫৮ জন সুস্থ হওয়ার পাশাপাশি মারা গিয়েছে ৫১ জন মানুষ।

মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ডা. জাহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট তিন হাজার ৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এক হাজার ১২৪ জনের করোনা পজিটিভ এসেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর