লক্ষ্মীপুরে বাবা-ছেলেসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে বাবা-ছেলেসহ নতুন করে আরও চারজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটিতে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৮ জন।

মঙ্গলবার (০৫ মে) সকালে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গফফার এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কমলনগরে একজন, রামগঞ্জের কাঞ্জনপুর এলাকায় বাবা-ছেলে দুইজন ও রায়পুরের সোনাপুরে ১৩ বছরের এক শিশুর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

জেলায় আক্রান্ত ৪৮ জনের মধ্যে রামগঞ্জের ১৮ জন, সদরের ১৭ জন, কমলনগরের ছয়জন, রামগতির ছয়জন এবং রায়পুরের একজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর