গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন, চিকিৎসকসহ কোয়ারেন্টাইনে ১১০

শরীয়তপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে একজন আক্রান্ত হওয়ায় ও সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৪ মে) রাত ১১টা ৪৫ মিনিটের সময় শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের ফেসবুক পেজে এই ঘোষণা দেন শরীয়তপুরের সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ আল মুরাদ।

জরুরি প্রয়োজনে সদর হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। সকলের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সাথে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ ১১০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর