করোনা আক্রান্ত কৃষকের ধান কাটলো যুবলীগ

সারাদেশে চলছে লকডাউনের ৫৮ তম দিন। ক্রমে ক্রমে বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্তদের রোগীর সংখ্যা। কুড়িগ্রামেও গত কয়েকদিনে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। জেলাজুড়ে প্রশাসন থেকে শুরু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানুষদের সহায়তা করতে এগিয়ে এসেছে। এদিকে সোমবার বিকেলে এক করোনা আক্রান্ত কৃষককের জমির পাকা ধান কেটে দিয়েছে কুড়িগ্রাম জেলা যুবলীগ।

জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পাঠান পাড়া এলাকার বাসিন্দা দুলাল মিয়ার পাকা ধান কেটে বাড়ীতে পৌচ্ছে দিলো যুবলীগের নেতাকর্মীরা। তার পরিবারের সদস্য জানায়, করোনায় আক্রান্ত দুলাল মিয়া আইসোলেশনে চিকিৎসা অবস্থায় রয়েছে তার পরিবারের সদস্যরা হোমকোয়ারেন্টাইনে থাকার কারনে ক্ষেতে ধান পেকে পরে পরে নষ্ট হচ্ছে, কিন্তু কাটতে পারছিলেন না তারা । যুবলীড় থেকে পাকা ধান কেটে দেয়ায় বেজায় খুশি কৃষক পরিবারটি।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলেন’ আমাদের কর্মসূচি রয়েছে অসহায় কৃষকে সাহায্যে করার দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ মেনে কাজ করতেছি। তিনি আরো বলেন দুলাল মিয়ার করোনায় আক্রান্ত ধান পেকে ক্ষেতে পড়ে রয়েছে খবর শুনে সবাইকে সাথে নিয়ে ধান কেটে দিলাম।

এসময় যুবলীগ ও ছাত্রলীগে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর