পশ্চিমবঙ্গে দীর্ঘদিন লকডাউন থাকার পর তা কিছুটা শিথিল করা হয়েছে। যার ফলে সোমবার (৪ মে) থেকে দেখা যায় পশ্চিমবঙ্গে সদ্য চালু হওয়া মদের দোকানগুলোতে লম্বা লাইন। শারীরিক দুরুত্ব না মেনে, বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে মদ কেনার কাজ। দেশটির জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারে এমনই এক প্রতিবেদন প্রকাশ পায়।
প্রতিবেদনে জানানো হয়, মদ কেনার জন্য কেউ কেউ রোববার (৩ মে) রাত থেকেই লাইনে দাঁড়িয়েছে। পরদিন বিকালে দোকান খোলার সময় দেখা গেল মদের জন্য ১ কিলোমিটার লম্বা এক লাইন! মদ বিক্রিতে শর্ত ছিল, লাইনে ৫ জনের বেশি দাঁড়ানো যাবে না। এই শর্ত কেউ মানেনি। তবে মাস্ক না পরলে মদ দেয়া হবে না বলে সেটা অনেকেই মেনেছে।
লম্বা এই লাইনের কোথাও আবার বিশৃঙ্খলা দূর করতে পুলিশও কাজ করেছে। ঝামেলা বাঁধানোয় গ্রেফতারও হয়েছে দু’জন।
গত ২৩ মার্চ শেষ বার মদের দোকান খুলেছিল। সে দিন মদ কিনতে দোকানগুলিতে মানুষের উপচে পড়া ভিড় ছিলো।
বার্তাবাজার/এসজে