গোয়ালঘরে জ্বালিয়ে রাখা কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের ৬টি গরু-ছাগল। সোমবার (৪ মে) দিবাগত ২টার দিকে ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া ইসলামপাড়া গ্রামে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও কৃষকের গরু ও ছাগলগুলো পুড়ে মারা গিয়েছে আগেই।
জানা যায়, উপজেলার মাজদিয়া ইসলামপাড়া গ্রামের কৃষক আব্দুল্লাহ ঝন্টুর গোয়ালঘরে মশার কয়েল থেকে লাগা আগুনে পুরো গোয়ালঘরটাই পুড়ে যায়। এসময় ঘরের ভেতর থাকা ২টি গরু ও ৪টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এতে ওই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ৩ লাখ টাকা।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গবাদিপশুগুলো মারা যায়।
বার্তাবাজার/এসজে