ফেনীর স্বাস্থ্যখাতে বিশেষায়িত সেবা যোগ হতে যাচ্ছে আজ

আজ ফেনীর স্বাস্থ্যখাতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU) সেবা যুক্ত হতে চলেছে।

ফেনী জেলা সহ পার্শ্ববর্তী জেলা সমূহের মানুষের বিশেষায়িত সেবার কথা চিন্তা করে এবং চলমান করানো মহামারী (covid-19) প্রাদুর্ভাব চলাকালীন সময়ে ফেনীর মানুষ যেন বিশেষায়িত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার জনাব, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এই মহতী উদ্যোগ নিয়েছিলেন। জার ফলশ্রুতিতে আজ মঙ্গলবার ফেনী ডায়াবেটিস হাসপাতালে এই আইসিইউ সেবার উদ্বোধন হতে চলেছে।

আজ দুপুরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট এর শুভ উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রথম পর্যায় ভেন্টিলেশন সুবিধাসহ তিনটি আই সি ইউ বেড প্রতিস্থাপন করা হয়েছে। আইসিও প্রতিস্থাপনের এই সার্বিক কর্মকাণ্ড যথাযথভাবে তদারকি করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন হাজারী ।

উল্লেখ্য কিছুদিন পূর্বে জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনীতে আই সি ইউ সেবা সংযোজন করার উদ্যোগ নেওয়ার কথা জানান এবং এ বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী ২ আসনের মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সহ এই উদ্যোগটিকে বাস্তবের উপাদানের জন্য কাজ শুরু করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর