ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মোঃ বাচ্চু মিয়ার দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় পুরো ফাঁড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত বাচ্চু মিয়াকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠিয়ে ফাঁড়িতে কর্মরত সবাইকে আইসোলেশনে নেয়া হয়েছে।
পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গত ২মে ঢাকা মেডিকেলেই তিনি নমুনা পরীক্ষা করান। পরে সোমবার (৪ মে) তার রিপোর্ট আসলে জানতে পারেন তিনি আক্রান্ত। এরপরই তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এসএম শামীম বলেন, লকডাউন হওয়ায় ফাঁড়িতে এখন আর কোনো পুলিশ সদস্য অবস্থান করবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।
বার্তাবাজার/এসজে