লোহাগাড়ায় ঢাকাফেরত এক যুবক করোনা আক্রান্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকাফেরত এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁর বাড়ী উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিরকুল এলাকায়। এ নিয়ে লোহাগাড়ায় এ পর্যন্ত ১৮৮ জনের নমুনা পরীক্ষায় দুজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেল।

সোমবার (৪ মে) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) থেকে প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা গেছে।

সোমবার রাত ১২ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

জানা যায়, করোনা আক্রান্ত ওই যুবক ঢাকায় অবস্থানকালে প্রচন্ড সর্দি-জ্বর, কাঁশি ও গলাব্যাথায় ভুগলে গত ২৩ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। দু’দিন পর ২৫ এপ্রিল প্রাপ্ত রিপোর্টে করোনা নেগেটিভ আসে। গত ২৭ এপ্রিল মধ্যরাতে ঢাকা থেকে একটি এ্যাম্বুলেন্সযোগে লোহাগাড়ার পদুয়াস্থ নিজ বাড়ীতে ফিরেন। তার বাড়ীতে ফেরার বিষয়টি প্রশাসন অবগত হলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে গত ২৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়। এক সপ্তাহ পর সোমবার রাতে বিআইটিআইডি হতে প্রাপ্ত রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ বলেন, আক্রান্ত যুবক বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রযেছে। সকালে তার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মাদ হানিফ বলেন, আক্রান্ত যুবকের সাথে একটু আগেও আমার কথা হয়েছে। সে ভালো আছে। সকালে তার বাড়ীতে গিয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উল্ল্যখ্য, লোহাগাড়ায় গত ১ মে ( শুক্রবার) রাতে এক স্বাস্থ্যকর্মীর দেহে করোনা শনাক্ত হয়। এই নিয়ে এই উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর