তামিমের থেকে ব্যাট ধার নিয়ে খেলতেন মাশরাফী!

মাশরাফী বিন মর্তুজা আর তামিম ইকবাল। একজন জাতীয় দলের বর্তমান অধিনায়ক আর একজন সাবেক। সোমবার রাতে ফেসবুক লাইভে আসেন তারা। সেখানে উঠে আসে মজার কাহিনী। তামিমের থেকে ব্যাট ধার নিয়ে খেলতেন মাশরাফী। তাও ধার নিতেন অভিনব কায়দায়।

ঘটনাগুলো ম্যাশ-তামিম বর্ননা করেছেন এভাবে-

তামিম: এই যে আমার কাছ থেকে ব্লাকমেল করে করে ব্যাটগুলো নিতেন। বলতেন, ব্যাট দিলেই সেঞ্চুরি করবি, ব্যাট দিলেই রান করবি। এটার কাহিনীটা কি? লাস্ট সিরিজেও আপনাকে ব্যাট দেয়ার কারণে আমি দুইটা সেঞ্চুরি করেছি, এটা ঠিক। কিন্তু ব্যাটের সাথে সম্পর্কটা কি!

মাশরাফী: ব্যাটের সাথে সম্পর্ক.. ব্যাটের দাম পঞ্চাশ হাজার টাকা।

তামিম: হাসি…

মাশরাফী: একটা ব্যাটের দাম পঞ্চাশ হাজার টাকা, তুই যে ব্যাট দিয়ে খেলিস। সৌম্যরা যে ব্যাট দিয়ে খেলে সেগুলো হয়তো বা চল্লিশ পয়তাল্লিশ হাজার টাকা; এরকমই। একেকটা ব্যাটের দাম পঞ্চাশ হাজার টাকা। এখন আমি চিন্তা করি, পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যাট কিনে লাভ কী! তামিমের কাছ থেকে নেই (হাসি।)

তামিম: (হাসি…) তারমানে সেঞ্চুরির লোভ দেখিয়ে আপনি ব্যাট নিয়ে নেন আমার কাছ থেকে, নাকি?

মাশরাফী: সেঞ্চুরিও তো তুমি করো, সেটা বলো না।

তামিম: সেটা তো আমি করি। স্বীকারও করছি। লাস্ট সিরিজেও করেছি।

মাশরাফী: মূল কারণ হলো কি, আমি আসলে সিক হয়ে গেছি। তোর ব্যাট ছাড়া খেলতে পারি না। মেন্টালি অসুস্থ হয়ে গেছি। অন্য কারো ব্যাট দিয়ে খেলতে আমার ভালো লাগে না। তুই অনেক বার বলেছিস, আপনাকে দুইটা ব্যাট দিয়ে দিলাম। আপনি আমাকে এক লাখ টাকা দিয়ে দিয়েন। আমিও বলি, ঠিক আছে এক লাখ টাকা তুই পেয়ে যাবি আগে ব্যাট তো দে। টাকা তো আলহামদুলিল্লাহ বাকি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর