অসহায় মানুষের পাশে সেতুমন্ত্রীর ভাতিজা, মেয়র পুত্র তাশিক মির্জা

মরণব্যাধি করোনা ভাইরাসের প্রার্দুভাবে বাংলাদেশের মানুষ যখন বিধ্বংসী মুহূর্তে কর্মহীন গরীব মানুষ অসহায়, মানবেতর জীবন-যাপন করছে এবং খাদ্যের অভাবে ভুগছে ঠিক তখনই কর্মহীন অসহায় গরীব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারের সুযোগ্য উত্তরাধিকারী তারুন্যের অহংকার, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা একমাত্র ছেলে নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা তাশিক মির্জা কাদের। তিনি ১ম রমজান থেকে ১০ম রমজান পর্যন্ত হতদরিদ্র পরিবার খঁজে খঁজে ব্যাপকহারে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন।

তাশিক মির্জা কাদের এই পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা এক হাজারের অধিক কর্মহীন গরীব অসহায় পরিবারকে কখনও নিজ হাতে আবার কখনও উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতাদের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি প্রবাস ফেরত, হিন্দু সংখ্যালঘু অসহায় নাপিত, মুছি, লাইনম্যান, ড্রাইভার, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষকে আলাদা আলাদা ভাবে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। অপরদিকে তাশিক মির্জা ১ম রমজান থেকে ১০ম রমজান পর্যন্ত প্রায় ২হাজার ৮শ পরিবারের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

ছবি : বার্তা বাজার

তাশিক মির্জা কাদের বলেন, মরনব্যাধি করোনা ভাইরাসের কর্মহীন অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ চলমানের পাশা-পাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০ হাজার অসহায় গরীব পরিবারের মাঝে রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ। এছাড়া তিনি খাদ্যের অভাবে অসহায় গরীব মানুষদের পাশে থাকবে বলে প্রত্যায় ব্যক্ত করেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর