পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের মালিক গ্রেফতার

পাকিস্তানের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম জঙ্গ ও জিও নিউজ গ্রুপের এডিটর ইন চিফ মীর শাকিল উর রেহমানকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ৩৪ বছরের পুরনো এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সংবাদমাধ্যমের জন্য হুমকি স্বরূপ এমন ১০টি মামলার তালিকা করে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন। সেই তালিকায় পাকিস্তানে মীর শাকিল উর রেহমানের নাম আসে।

ম্যাগাজিনটিতে বলা হয়, ‘সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কিছু কারাগার এবং আটকের স্থান ভাইরাস ছড়ানোর হটস্পট হয়ে উঠেছে। যাতে কিছু সাংবাদিক তাদের কাজের সঙ্গে সম্পর্কিত অভিযোগে কারাবন্দী। এর মানে হচ্ছে করোনা ভাইরাস আরও প্রাণঘাতী হয়ে উঠেছে।’

জিও গ্রুপের এডিটর ইন চিফ মীর শাকিলের গ্রেফতারের দিকে ইঙ্গিত করে বিশ্বের এই নামকরা ম্যাগাজিনে বলা হয়, ‘করোনা মহামারি প্রস্তুতি নিয়ে রাষ্ট্রের সমালোচনা বন্ধ করতেই তাকে টার্গেট করেছে সরকার।’

১২ মার্চ মীর শাকিল উর রেহমানকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। ১৯৮৬ সালে লাহোরে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

জিও গ্রুপ জানায়, জমি অধিগ্রহণের জন্য নয়, সংবাদমাধ্যমের অনুসন্ধানের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে জিও গ্রুপ বলছে, ‘গত ১৮ মাসে আমাদের প্রতিবেদক, প্রযোজক এবং সম্পাদকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২টিরও বেশি হুমকিমূলক নোটিশ পাঠায় এনএবি। ওই সংস্থাটিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিবেদনের কারণে আমাদের চ্যানেল বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয়।’

সূত্র: ইন্ডিয় ব্লুম

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর